ConvertDuck

ইমেজ কনভার্টার

ইমেজ (HEIC সহ) JPG, PNG, WEBP এবং আরও ফরম্যাটে রূপান্তর করুন।

একাধিক ইমেজ (JPG, PNG, HEIC) নির্বাচন করুন অথবা এখানে ড্র্যাগ ও ড্রপ করুন।

কোনও ইমেজ নির্বাচন করা হয়নি।

ছবির ফরম্যাট পরিবর্তন করুন সহজেই

অনেক সময় সরকারি ওয়েবসাইট বা অনলাইন ফর্মে নির্দিষ্ট ফরম্যাটের (যেমন JPG) ছবি চায়। কিন্তু আপনার কাছে হয়তো আছে PNG বা আইফোনের HEIC ফাইল। এই টুলটি ব্যবহার করে আপনি নিমিষেই ছবির ফরম্যাট পরিবর্তন করতে পারেন। আপনার ছবি ইন্টারনেটে আপলোড হয় না, তাই এটি সম্পূর্ণ নিরাপদ।

ব্যবহারের নিয়ম

1. ছবি আপলোড করুন

আপনার গ্যালারি থেকে ছবিগুলো এখানে আনুন। আমরা HEIC এবং WebP সহ সব প্রধান ফরম্যাট সাপোর্ট করি।

টিপস: ফ্রিল্যান্সিং এর কাজের জন্য ক্লায়েন্টকে বিভিন্ন ফরম্যাটে ছবি দিতে এটি ব্যবহার করতে পারেন।

2. ফরম্যাট বাছাই করুন

ছবির ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রাখতে চাইলে PNG, আর সাধারণ ব্যবহারের জন্য JPG নির্বাচন করুন।

3. ডাউনলোড করুন

কাজ শেষে একটি ZIP ফাইলের মাধ্যমে সব ছবি একসাথে ডাউনলোড করে নিন।

কেন এটি সেরা?

  • ✓ গোপনীয়তা ১০০%

    অন্যান্য ওয়েবসাইটের মতো আমরা আপনার ছবি সার্ভারে নেই না। কনভার্ট করার কাজটা আপনার মোবাইলেই বা কম্পিউটারে হয়।

  • ✓ HEIC সাপোর্ট

    আইফোন ব্যবহারকারীরা সহজেই তাদের HEIC ছবিগুলোকে সবার দেখার উপযোগী JPG তে রূপান্তর করতে পারবেন।

  • ✓ অফলাইন সুবিধা

    একবার ওয়েবসাইট টি ওপেন করার পর, ইন্টারনেট বন্ধ থাকলেও আপনি কনভার্ট করতে পারবেন।

টেকনিক্যাল তথ্য

ইনপুট JPG, PNG, WebP, HEIC
আউটপুট JPG, PNG, WebP
প্রসেসিং ব্রাউজার ভিত্তিক (লোকাল)
নিরাপত্তা সার্ভারে আপলোড হয় না

অন্যদের সাথে পার্থক্য

ফিচার আমাদের টুল অন্যান্য অনলাইন টুল
প্রাইভেসি ছবি ফোনেই থাকে সার্ভারে আপলোড হয়
ডাটা খরচ নেই (লোডিং এর পর) প্রচুর ডাটা কাটে
HEIC কনভার্সন ফ্রি তে হয় অনেক সময় টাকা চায়

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

Q. JPG এবং PNG এর মধ্যে পার্থক্য কি?
JPG ছবির সাইজ কম হয় কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয় না। PNG তে কোয়ালিটি ভালো থাকে এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে।
Q. কনভার্ট করলে কি ছবির কোয়ালিটি কমে যাবে?
PNG তে করলে কমবে না। JPG তে করলে সামান্য কমতে পারে যা খালি চোখে বোঝা যায় না।
Q. পাসপোর্টের ছবির জন্য কোনটি ভালো?
পাসপোর্ট বা আবেদনের জন্য সাধারণত JPG ফরম্যাট এবং সাদা ব্যাকগ্রাউন্ড চাওয়া হয়।
Q. মোবাইলে কি এটি কাজ করবে?
হ্যাঁ, যেকোনো অ্যান্ড্রয়েড বা আইফোনে এটি খুব দ্রুত কাজ করে।